২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোহেল ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আরো একটি দুর্নীতির মামলা

১৫১ কোটি টাকারও বেশী জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে বেক্সিমকো গ্র"পের চেয়ারম্যান সোহেল এফ রহমান ও ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানসহ ১০ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটি মামলা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2007, 01:59 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ১৫১ কোটি টাকারও বেশী জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে বেক্সিমকো গ্র"পের চেয়ারম্যান সোহেল এফ রহমান ও ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানসহ ১০ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটি মামলা করেছে। দুদকের সহকারি পরিচালক মাহবুবুল আলম সোমবার সন্ধ্যায় মতিঝিল থানায় এই মামলা দায়ের করেন। মামলার অপর আসামীরা হচ্ছেন, আরব-বাংলাদেশ (এবি) ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সিএস কয়েস শামী, একই ব্যাংক কর্মকর্তা মোহম্মদ আবু হানিফ খান ও এমএ আউয়াল, এবি ব্যাংকের প্রিন্সিপাল শাখার সাবেক ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম, বেক্সিমকোর পরিচালক ইকবাল আহমেদ ও এমএ কাশেম, গ্র"প ফাইন্যান্স অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্সের পরিচালক ওসমান কায়সার চৌধুরী ও একই প্রতিষ্ঠানের সাবেক কোম্পানী সচিব বিনয় কৃষ্ণ নাথ। মামলার অভিযোগে বলা হয়, আসামীরা পরস্পরের যোগসাজশে এবি ব্যাংকের প্রিন্সিপাল শাখায় 'বেক্সিমকো প্রপার্টিজ লিমিটেড' এর নামে জালিয়াতির মাধ্যমে ছয়টি ভুঁয়া দলিলের সাহায্যে ১৫১ দশমিক ৫১ একর জমি ক্রয় দেখিয়ে ১৫১ দশমিক ৩৯ কোটি টাকার ঋণ পুনঃতফসিল করে লাভবান হন। এতে আরও বলা হয়, এছাড়া তারা বিভিন্ন সময় অনিয়ম করে ওই ঋণের টাকা থেকে প্রায় ১৮২ দশমিক ৭৭ কোটি টাকা অবৈধভাবে অবলোপন করেন। টাকা আত্মসাত ও প্রতারণার অভিযোগে গত রোববার বেক্সিমকো গ্র"পের চেয়ারম্যান সোহেল এফ রহমান, ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানসহ সাতজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মতিঝিল থানায় মামলা করে। আসামিদের মধ্যে সালমান এফ রহমান এখন কারাগারে আছেন। গত ৪ ফেব্র"য়ারি তাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/বিআর/এমএআর/এমএ/ ১৯৫৫ ঘ.