২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা

যৌতুকের দাবিতে নাজনীন সুলতানা নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শ্যামনগর উপজেলার মীরগাং গ্রামে শ্বশুরবাড়িতে রোববার রাতে নাজনীনকে তার স্বামী আব্দুল কুদ্দুস হত্যা করেছে অভিযোগ করে থানায় মামলা করেছেন নিহতের ভাই আকিবুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2007, 11:37 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

সাতক্ষীরা, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যৌতুকের দাবিতে নাজনীন সুলতানা নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শ্যামনগর উপজেলার মীরগাং গ্রামে শ্বশুরবাড়িতে রোববার রাতে নাজনীনকে তার স্বামী আব্দুল কুদ্দুস হত্যা করেছে অভিযোগ করে থানায় মামলা করেছেন নিহতের ভাই আকিবুল ইসলাম। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে অভিযুক্ত স্বামী পালিয়ে গেছেন। শ্যামনগর থানার উপ-পরিদর্শক মো. নুরুজ্জামান জানান, একই উপজেলার সোরা গ্রামের নাজনীনের সঙ্গে এক বছর আগে কুদ্দুসের বিয়ে হয়। যৌতুকের দাবিতে বিয়ের পর থেকেই নাজনীনের স্বামী তাকে নির্যাতন করতো বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এর ধারাবাহিকতায় রোববার রাতে নাজনীনকে পিটিয়ে হত্যা করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩৩ ঘ.