২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা আসছেন ব্রিটেনের এশিয়া বিষয়ক কর্মকর্তা

ব্রিটেনের এশিয়া বিষয়ক পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের পরিচালক জন ডেনিস মঙ্গলবার তিনদিনের সফরে বাংলাদেশ আসছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2007, 09:54 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্রিটেনের এশিয়া বিষয়ক পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের পরিচালক জন ডেনিস মঙ্গলবার তিনদিনের সফরে বাংলাদেশ আসছেন। সোমবার ঢাকায় ব্রিটিশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জন ডেনিসের প্রথম বাংলাদেশ সফরে তিনি বাংলাদেশে দীর্ঘমেয়াদী গণতন্ত্র রক্ষায় গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের উপর গুরুত্বারোপ করবেন। নির্বাচনী সংস্কার ও ভোটার তালিকার অগ্রগতি এবং ২০০৮ সালের শেষে অনুষ্ঠেয় নির্বাচনী রোডম্যাপ নিয়ে জন ডেনিস সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন। সরকারের নির্বাচনী অঙ্গীকারের প্রতি ব্রিটিশ সমর্থনের বিষয়টিও তার আলোচনার এজেন্ডায় থাকছে। তিন দিনের সফরে জন ডেনিস বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান, প্রধান নির্বাচন কমিশনার, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন। সিলেটে অবস্থানরত বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএ/ ১৫৫২ ঘ.