২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পৃথক ঘটনায় তিনজন খুন

রাজশাহীর বোয়ালিয়া, তানোর ও পুঠিয়া উপজেলায় তিনটি পৃথক ঘটনায় রোববার তিনজন খুন হয়েছেন। এরা হলেন বোয়ালিয়ার তাহমিনা ইয়াসমিন টিনা, তানোরের মাইনুল ইসলাম ডালিম ও পুঠিয়ার শারমিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2007, 07:00 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

রাজশাহী, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাজশাহীর বোয়ালিয়া, তানোর ও পুঠিয়া উপজেলায় তিনটি পৃথক ঘটনায় রোববার তিনজন খুন হয়েছেন। এরা হলেন বোয়ালিয়ার তাহমিনা ইয়াসমিন টিনা, তানোরের মাইনুল ইসলাম ডালিম ও পুঠিয়ার শারমিন। নগরীর বোয়ালিয়া থানার উপপরিদর্শক মঞ্জুরুল আকন্দ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান,উপজেলার কাদিরগঞ্জ এলাকায় রোববার দুপুরে তাহমিনা ইয়াসমিন টিনা নামের এক কলেজ ছাত্রীকে শ্বাসরোধ হত্যা করা হয়েছে। টিনার হাতের রগও কাটা ছিল। হত্যাকাণ্ডের জন্য টিনার বাবা মা একে অপরকে দায়ী করছেন বলে জানান তিনি। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আমিন জানান, পারিবারিক বিরোধ ও সম্পত্তি নিয়ে ঝগড়ায় ভাগ্নের হাতে খুন হয়েছেন মাইনুল ইসলাম ডালিম নামে এক ব্যক্তি। দুই ভাগ্নে এখন পলাতক। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, পুঠিয়ার আরএস বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী শারমিন (১২) রোববার সকালে বাড়ির পাশের মাঠে ছাগল চরাতে গিয়ে খুন হয়। পরে ওই মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। শারমিনের গলায় গামছা পেঁচানো এবং পায়ের রগ কাটা ছিল। তিনটি হত্যাকান্ডেই মামলার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০০৪৩ ঘ.