২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম আলোর সম্পাদক ও প্রকাশকের নামে মানহানি মামলা

সিটি কর্পোরেশনের মেয়র মিজানুর রহমান মিনু প্রথম আলোর সম্পাদক ও প্রকাশকের নামে রাজশাহীর মুখ্য মহানগর হাকিমের আদালতে মানহানি মামলা করেছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2007, 06:38 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

বুধবার দুপুরে মেয়র আদালতে উপস্থিত হয়ে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, প্রকাশক মাহফুজ আনাম ও প্রথম আলোর প্রতিবেদক কামরুল হাসানকে আসামী করে এই মামলা করেন।

গত ৩০ জানুয়ারি মেয়রকে জঙ্গি মদদদাতা উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করার পরিপ্রেক্ষিতে তিনি এই মানহানি মামলা করেন।

আদালত এই মামলায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ওসিকে তদন্ত করে আগামী ২ মার্চের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বাদী পক্ষের আইনজীবী অংকুর সেন জানান, আদালত মামলার পরবর্তী দিন নির্ধারণ করেছে আগামী ৪ মার্চ।