২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় গ্রেপ্তার ১৯, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

ভোলা জেলায় যৌথবাহিনী বৃহষ্পতিবার অভিযান চালিয়ে মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে বোমা তৈরির বিপুল সরঞ্জাম।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2007, 04:47 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

জানা গেছে, জেলার লালমোহন উপজেলার কালমা গ্রামে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা বৃহস্পতিবার রাতে জসীম নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে বোমা তৈরীর সরঞ্জামসহ জসীমের স্ত্রী জয়নব বিবিকে (২৮) গ্রেপ্তার করেছে। এসময় এক রাউন্ড তাজা গুলি ও দা জাতীয় বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। তবে জসীমকে পাওয়া যায়নি।

লালমোহন থানার ওসি ইউসুফ আলী খান জানান, জয়নব বিবির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

যৌথবাহিনীর অপর একটি দল জেলা শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরো ১৮ জনকে গ্রেপ্তার করে। এরা প্রত্যেকেই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও নিয়মিত মামলার পলাতক আসামী বলে জানা গেছে।

ভোলা সদর থানা পুলিশ জানায়, শুক্রবার সকালে এদের আদালতে পাঠানো হয়েছে।