২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ওয়ার্ড কমিশনারের ওপর বোমা হামলা

সন্ত্রাসীদের নিক্ষিপ্ত বোমার আঘাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন খুলনা সিটি করপোরেশনের ৭ নং ওয়ার্ডের কমিশনার শেখ শহিদুল ইসলাম (৪০)। লক্ষ্যভ্রষ্ট বোমাটি ছাদের কার্ণিশে লেগে বিস্ফোরিত হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2007, 09:42 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে নগরীর খালিশপুর থানার বিআইডসি সড়কে কমিশনারের কার্যালয়ে সন্ত্রাসীরা এ হামলা চালায়।

ওয়ার্ড কমিশনারের সচিব মো. জাহাঙ্গীর জানান, কার্যালয়ের সামনে ওয়ার্ড কমিশনার শেখ শহিদুল ইসলাম তার পরিচিত দুই ব্যক্তির সঙ্গে কথা  বলার সময় বিদ্যুৎ না থাকার সুযোগ নিয়ে সন্ত্রাসীরা এ হামলা করে।

তিনি আরও জানান, বোমার আঘাতে ছাদের কার্ণিশের বেশ কিছু অংশ ভেঙ্গে পড়ে।

তবে কে বা কারা এ বোমা হামলা চালিয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।

এদিকে, বোমা হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করেছে।

সহকারী পুলিশ কমিশনার নজরুল ইসলাম জানান, তিনি বোমা হামলার কথা শুনেছেন।