ফাহিম মুনায়েম প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রেস সচিব
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে সৈয়দ ফাহিম মুনায়েম কাজ করবেন বলে সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন।
দ্য ডেইলি স্টার সংবাদপত্রের ব্যবস্থাপক সম্পাদক হিসেবে কর্মরত মুনায়েম এর আগে সংবাদ এবং দ্য মর্নিং সান সংবাদপত্রের উর্ধ্বতন ব্যবস্থাপক পদে কাজ করেছেন।
পাশাপাশি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের আমলে তিনি টোকিওতে বাংলাদেশি দূতাবাসে কাউন্সিলর (প্রেস) হিসেবে নিযুক্ত ছিলেন।
