২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্মৃতিসৌধে ভারতীয় রাষ্ট্রদূতের পুষ্পস্তবক অপর্ণ

বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী বুধবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অপর্ণ করেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2007, 05:09 AM

Updated : 26 Apr 2022, 01:57 PM

সকাল ১০টা ৫ মিনিটে স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অপর্ণের পর তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, ভারত ও বাংলাদেশের সীমান্তে প্রায়ই সংর্ঘষ হয়ে থাকে। তবে দুই দেশ মিলমিশ করে চললে এ ধরনের ঘটনা ঘটার আশঙ্কা থাকবে না।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা সহকারি পুলিশ সুপার মতিয়ার রহমান।