নারায়ণগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার ৫
র্যাব-- ১১ এর বিশেষ একটি টিম নারায়ণগঞ্জ শহরের মাছুয়া বাজার ও মিশনপাড়া এলাকা থেকে অস্ত্রসহ পাঁচ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।
এরা হলেন ওয়াসি উদ্দিন আহাম্মদ রনি, আল আমিন, সেলিম, দেলোয়ার ও সোহেল মাহমুদ।
র্যাবের কর্মকর্তা লেফটেন্যান্ট মাহাতাব জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে র্যাব-- ১১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের মাছয়া বাজার এলকার সনি ট্রেডার্সে অভিযান চালিয়ে একটি রিভলবারসহ চারজনকে গ্রেপ্তার করে।
এদিকে একই রাতে র্যাব সদস্যরা শহরের মিশনপাড়া এলাকার বনশ্রী ফার্নিচারের সামনে থেকে সোহেল মাহমুদকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির আইনে পৃথক দুটি মামলা হয়েছে বলে নারায়ণগঞ্জ থানা সূত্রে জানা গেছে।
