সিলেটে জাল সার্টিফিকেট ও হেরোইনসহ গ্রেপ্তার ২
সিলেটে র্যাব সদস্যরা পৃথক অভিযান চালিয়ে অর্ধ শতাধিক জাল সার্টিফিকেট ও হেরোইনসহ দুই ব্যক্তিকে আটক করেছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে নগরীর সুরমা মার্কেটের ইসলাম কম্পিউটার্স --এ অভিযান চালিয়ে অর্ধ শতাধিক জাল সার্টিফিকেট, জাল সার্টিফিকেট তৈরির সরঞ্জামসহ আবদুর রহিম (৩০) কে র্যাব আটক করে। তার বাড়ি জেলার ওসমানীনগর উপজেলার সুলতানপুর গ্রামে।
বুধবার এ ব্যপারে সিলেট কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
এ ছাড়া মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে র্যাব সদস্যরা নগরীর রেলস্টেশন এলাকার তোতা মিয়ার কলোনীতে অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ আনোয়ার মিয়া (২৫) নামে এক ব্যক্তিকে আটক করে। তার বাড়ি কুমিল্লা জেলার বাইশ গ্রামে।
র্যাব-- ৯ এর কর্মকর্তা আল আমীন জানান, “সিলেট নগরীর বিভিন্ন কম্পিউটারের দোকানে জাল সার্টিফিকেট তৈরি হয়। গোপন সংবাদ পেয়ে প্রথমবারের মত সুরমা মার্কেটে অভিযান চালিয়ে আমরা জাল সার্টিফিকেট ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছি।”
