২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ও মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চট্টগ্রাম ও মানিকগঞ্জে বুধবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং নয়জন আহত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রামে দুজন এবং মানিকগঞ্জে দুজন রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2007, 03:50 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

নফহবংি২৪.পড়স এর চট্টগ্রাম প্রতিনিধি জানান, নগরীর জিইসি মোড়ে নাসিরাবাদ বয়েজ স্কুলের সামনে সকাল সাড়ে ১১ টার দিকে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় রিকশা আরোহী শিল্পী বড়–য়া (৩৫) এবং তার ভাগ্নি রকি (১৮) ঘটনাস্থলেই মারা গেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাসিরাবাদ বয়েজ স্কুলে ক্লাশ সেভেনে পড়–য়া ছেলে জয়কে নামিয়ে দিয়ে ভাগ্নিকে নিয়ে রিকশায় করে রাস্তা পার হচ্ছিলেন শিল্পী বড়–য়া। এসময় পেছন থেকে একটি ট্রাক রিকশাটিকে ধাক্কা দিলে ট্রাকের নিচে চাপা পড়ে খালা ও ভাগ্নি দুজনই মারা যান। ট্রাকের ধাক্কায় রিক্সা চালকও আহত হয়েছেন। তার নাম জানা যায়নি।

এ ঘটনায় পথচারীরা রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করলে নগরীর ব্যস্ততম এ সড়কে যানজট লেগে যায়। রিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ট্রাফিক সিগন্যাল ২ নং গেটে ট্রাকটিকে আটক করে। বিক্ষুব্ধ পথচারীরা ট্রাকের চালক মোহাম্মদ খোকনকে মারধর করে। খোকন ট্রাকটি চালালেও সে চালকের সহকারী বলে পুলিশকে জানায়।

এ ব্যাপারে খুলশী থানার এসআই আনোয়ারুল ইসলাম দুজনের মৃত্যুর কথা স্বীকার করে বলেন, আহত রিকশচালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশও মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এদিকে নফহবংি২৪.পড়স এর মানিকগঞ্জ প্রতিনিধি জানান, সকাল সাড়ে আটটার দিকে মানিকগঞ্জ থেকে সিংগাইর হয়ে ঢাকা আসার পথে বাস্টা এলাকায় যাত্রীবাহী একটি টেম্পোকে পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে টেম্পোটি খাদে পড়ে যায়।

এ দুর্ঘটনায় টেম্পোর হেলপার বাদশা (১৮) এবং যাত্রী আব্দুর রাজ্জাক ঘটনাস্থলেই মারা যান এবং আট যাত্রী আহত হন।

আহতদের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।