২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ও চট্টগ্রামে চার ওয়ার্ড কমিশনার আটক, ডিপজলের বাড়িতে সেনা অভিযান

সেনা সদস্যরা মঙ্গলবার ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বেশ কয়েকজন ওয়ার্ড কমিশনারের বাড়িতে অভিযান চালিয়েছে। এসময় চার ওয়ার্ড কমিশনারকে আটক করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2007, 12:21 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

সূত্র জানায়, গোয়েন্দা সংস্থাগুলোর তৈরী করা একটি তালিকা অনুযায়ী ওই অভিযান চালানো হয়।

সেনা সদস্যরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তিন কমিশনার এবং ঢাকা সিটি কর্পোরেশনের এক ওয়ার্ড কমিশনারকে আটক করেছে। এছাড়া চলচ্চিত্র পরিচালক ও ঢাকা সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ড কমিশনার মনোয়ার হোসেন ডিপজলের বাড়িতে অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি।

এদিকে সেনা অভিযান শুরুর পর কমপক্ষে ৫০ জন ওয়ার্ড কমিশনার অত্মগোপন করেছে বলে জানা গেছে।

চট্টগ্রামে আটক হওয়া ওয়ার্ড কমিশনাররা হলেন মোহাম্মদ হোসেন হিরন, জহর লাল হাজারী এবং মোহাম্মদ আসলাম হোসেন। অন্যদিকে ঢাকা সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ড কমিশনার মোহাম্মদ কাইয়ুমকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযুক্তদের মধ্যে বেশ কয়েকজন কমিশনার শতাধিক মামলার আসামী। এদের মধ্যে ১০৯ টি মামলার আসামীও রয়েছেন।