২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে জরিমানা ও অবৈধ পাম্প জব্দ

চট্টগ্রামে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে পরিচালিত এক অভিযানে ভ্রাম্যমান আদালত মঙ্গলবার তিনটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা এবং এসব প্রতিষ্ঠানে ব্যবহৃত অবৈধ পাম্প জব্দ করে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2007, 09:27 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

ভ্রাম্যমান আদালত মঙ্গলবার আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় অবস্থিত সেজান হোটেল এন্ড রেস্টুরেন্ট, প্রগতি হাউজ ও মোস্তফা প্রোপাটিজ এন্ড ডেভেলপমেন্ট লিমিটেডে এক অভিযান চালায়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় , এসব প্রতিষ্ঠানে ওয়াসার পানির লাইনে অবৈধভাবে পাম্প ব্যবহার করে পানি উত্তোলন ও বৈধ লাইসেন্স ছাড়া বেআইনিভাবে গভীর নলকূপ ব্যবহার করে বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দেয়া হচ্ছে।  

এছাড়া মোস্তফা প্রোপাটিজ এর নির্মানাধীন বহুতল ভবনে ওয়াসার লাইনে বেআইনিভাবে পাম্প দিয়ে পানি টেনে তা ভবন নির্মান কাজে ব্যবহার করা হচেছ।

এসব অভিযোগে প্রতিষ্ঠানসমূহের অবৈধ পাম্প সমূহ জব্দ করার পাশাপাশি ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজস্ব ফাঁকির ঘটনা তদন্তের জন্য ওয়াসা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।