২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়ে একজনের মৃত্যু

মহানগরীর এ কে খান শ্রমিক কলোনীর শ্রমিক মোহাম্মদ নেছার আগুনে পুড়ে মারা গেছেন। মঙ্গলবার ভোররাতে নগরীর উত্তর কাট্টলী এলাকায় অবস্থিত শ্রমিক কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2007, 06:50 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

নিহত শ্রমিক মোহাম্মদ নেছারের (৩০) বাড়ি জেলার আনোয়ারা উপজেলায়।  

ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার ভোর সোয়া চারটায় এ কে খান শ্রমিক কলোনীর একটি টিন শেড বাসায় বৈদ্যুতিক ত্র“টির কারণে আগুন ধরে। কিছু সময়ের মধ্যে আগুন পাশের বসত ঘরেও ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ভোর ৬টার দিকে আগুন নেভানোর আগেই ২৫টি বসত ঘর পুড়ে যায়।

এ সময় অগ্নিদগ্ধ মোহাম্মদ নেছার ঘটনাস্থলেই মারা যান। তবে কেউ আহত হয়নি বলে জানা গেছে। 

ফায়ার সার্ভিসের হিসাব অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ এক লাখ ২৫ হাজার টাকা।  

পাহাড়তলী থানার এস আই হারুনুর রশীদ জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।