২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় বোমা বিস্ফোরণে মা-- মেয়েসহ আহত ৪

চাঁপাইনবাবগঞ্জের পর এবার কুষ্টিয়ায় কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে মারাত্মক আহত হয়েছে ভাই--বোন ও মা --মেয়েসহ চারজন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2007, 06:13 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার সন্ত্রাস কবলিত পশ্চিম আব্দুলপুর গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত আরমিনা (১১) ও বাবুল (৬) এবং মা আলেয়া ও মেয়ে রত্মাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, বাড়ির পাশের মাঠ থেকে রতœা হলুদ টেপে মোড়ানো একটি কৌটা নিয়ে আসে। পরে তারা বাড়ির মধ্যে এনে টেপগুলো খুলছিল। জর্দ্দার কৌটাটি দেখতে বাড়ির সবাই ভিড় করে। এসময় বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হলে স্পি­ন্টারের আঘাতে উপস্থিত সবাই কমবেশি আহত হয়।

মারাত্মকভাবে আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের অবস্থা আশংকাজনক। উল্লেখ্য, গত এক সপ্তাহে কুষ্টিয়ার দৌলতপুর ও মিরপুরে ২৫টি বোমা উদ্ধার ও ৩টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলো।

পুলিশ সুপার ময়নুল ইসলাম জানিয়েছেন, কোন চরমপন্থী বা সন্ত্রাসী গ্র“প অসাবধানতাবশত বোমাটি ফেলে গিয়ে থাকতে পারে।