প্রথম আলো বন্ধ করে দেওয়ার দাবি জানালো জাতীয় পার্টি
এইচ এম এরশাদের বিরুদ্ধে ‘মিথ্যা’ ও ‘উদ্দেশ্যমূলক’ প্রতিবেদন প্রকাশের কারণে দেশের সর্বাধিক প্রচারিত সংবাদপত্র প্রথম আলো বন্ধ করার দাবি জানিয়েছে জাতীয় পার্টি।
দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান। সশস্ত্র বাহিনীকে উদ্দেশ্য করে এ দাবি জানানো হয়।
প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান ১৫ জানুয়ারি ‘এরশাদকে পেতে বিএনপি ও আ. লীগের কোটি কোটি টাকার প্রতিযোগিতা’ শীর্ষক একটি প্রতিবেদন লেখেন। আওয়ামী লীগ ও বিএনপির উচ্চ পর্যায়ের সূত্রের উল্লেখ করে তাতে বলা হয়, “জাতীয় সংসদের নির্বাচন সামনে রেখে বিএনপি ও আওয়ামী লীগ সাবেক স্বৈরশাসক এইচ এম এরশাদকে নিজ জোটে পেতে এক অবিশ্বাস্য আর্থিক লেনদেন করতে সম্মত হয়েছিল। বিএনপির পক্ষ থেকে চুক্তি চূড়ান্ত করার আগেই এরশাদকে অগ্রিম দুই কোটি টাকা দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁকে দুইভাগে সাড়ে তিন কোটি টাকা অগ্রিম দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এরশাদ চারদলীয় জোটে না যাওয়ায় পরে বিএনপির পক্ষ থেকে চাপ দিয়ে তাঁর কাছ থেকে দুই কোটি টাকা ফেরত নেওয়া হয়।”
একাধিক গোয়েন্দা সংস্থার কাছেও এসব তথ্য আছে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে।
প্রথম আলোর এই প্রতিবেদনকে ‘মিথ্যা’, ‘অতিরঞ্জিত’ ও ‘উদ্দেশ্যমূলক’ হিসাবে দাবি করেছে জাতীয় পার্টি। মঙ্গলবার বনানীর দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদার “এ ধরনের প্রতিবেদন প্রকাশকারী সংবাদপত্র” বন্ধের জন্য সশস্ত্র বাহিনীর উদ্দেশে আহ্বান জানান।
তিনি বলেন, “প্রতিবেদনটি মিথ্যা, অতিরঞ্জিত এবং এরশাদ ও জাতিীয় পার্টির ভাবমূর্তি ক্ষুণেœর উদ্দেশে প্রকাশিত হয়েছে। এ ধরনের সংবাদপত্র বন্ধ করে দেওয়ার জন্য আমি সশস্ত্রবাহিনীকে অনুরোধ করছি।”
সংবাদ সম্মেলনে জাপা সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন বাবলুও সমর্থন করেন রুহুল আমীন হাওলাদারের বক্তব্যকে। তিনি বলেন, “জাপার পক্ষ থেকে প্রতিবেদনটির বিষয়ে প্রতিবাদ পাঠানো হলেও প্রথম আলো মঙ্গলবার সেটি প্রকাশ করেনি।”
জাপা সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ রাজনীতিবিদদের বিরুদ্ধে কুৎসা রটনা করা অপরাধের সমতুল্য বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন। তিনি বলেন, “বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিরুদ্ধে প্রথম আলো অনবরত লিখে যাচ্ছে। তাদের উদ্দেশ্য সম্ভবত জনগণের কাছে রাজনীতিবিদদের ভাবমূর্তি ধ্বংস করা।”
সংবাদ সম্মেলনে প্রথম আলো বন্ধের দাবির বিষয়টি অবশ্য পরে নফহবংি২৪.পড়স এর কাছে পুরোপুরি অস্বীকার করেন রুহুল আমীন হাওলাদার। বিভিন্ন মাধ্যমের সাংবাদিকদের সামনে তিনি সশস্ত্র বাহনীকে পত্রিকাটি বন্ধের অনুরোধ জানালেও টেলিফোনে তিনি বিষয়টি স্বীকার করেননি।
রুহল আমিন হাওলাদার নফহবংি২৪.পড়স কে বলেন, “সংবাদ সম্মেলনে আমি প্রথম আলো বা অন্য কোনও পত্রিকারই নাম বলিনি। কেউ হয়ত এসব কথা বলে প্রথম আলোকে আমার বিরুদ্ধে দাঁড় করাতে চাইছে।”
এদিকে, সংবাদ সম্মেলনে জাপা নেতাদের বক্তব্য সম্পর্কে প্রথম আলোর প্রধান বার্তা সম্পাদক সানাউল্লাহ নফহবংি২৪.পড়স কে বলেন, এরশাদের অতীত কর্মকাণ্ডই তাদের অভিযোগের অসারতা প্রমাণ করবে।
তিনি বলেন, “আমরা সব সময়ই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি অরাজনৈতিক মতাদর্শ ও নিরপেক্ষতা বজায় রেখে সত্য প্রকাশে সচেষ্ট। এরশাদ হলেন সেই ব্যক্তি যিনি এক সময় সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে সামরিক শাসন জারি করেছিলেন।”
রাজনীতিকদের অসততার কথা উল্লেখ করে তিনি বলেন, “এগুলো ছাপাতে আমাদের খারাপ লাগে। কিন্তু আমরা তাদের অনৈতিক কর্মকাণ্ড ও দুনীতির কথা প্রকাশ করেই যাব। এগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থানের কোনও পরিবর্তন হবে না।”
