২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একযুগের মধ্যে সবচেয়ে বেশি শীত!

একযুগের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রার মধ্য দিয়ে যাচ্ছে শ্রীমঙ্গল। দেশের উপর দিয়ে বয়ে যাওয়া আরও একটি ‘মাঝারি’ শৈত্যপ্রবাহই এর কারণ বলে মনে করছেন আবহাওয়াবিদেরা। এ শৈত্য প্রবাহ একই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের ওপর দিয়েও প্রবাহিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2007, 05:00 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

মঙ্গলবার শ্রীমঙ্গলের তাপমাত্রা ছিল ৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস যা এ যুগের মধ্যে সর্বনিু।

রাজশাহী বিভাগ, টাঙ্গাইল ও শ্রীমঙ্গলের ওপর দিয়ে বয়ে যাওয়া এই শৈত্যপ্রবাহ গত রোববার দিবাগত রাত থেকে শুরু হয়েছে। ধীরে ধীরে মাঝারি থেকে তীব্র আকার ধারণ করা এই শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর থেকে আবহাওয়াবিদ সাদেকুল আলম নফহবংি২৪.পড়স কে জানান, ১৯৯৫ সালের পর শ্রীমঙ্গলের তাপমাত্রা এত নীচে নামেনি। ওই বছরের ৪ জানুয়ারিতে রেকর্ড করা ৪ ডিগ্রি সেলসিয়াস ছিলো সর্বনিু তাপমাত্রা।

পাশাপাশি আবহাওয়া দপ্তরের রেকর্ডরুম জানায়, শ্রীমঙ্গলে সর্বনিু তাপমাত্রার রেকর্ড ১৯৬৬ সালের ২৯ ও ৩০ জানুয়ারি ছিলো ৩ দশমিক ৩ ডিগ্রি, ১৯৬৮ সালের ৪ ফেব্র“য়ারির তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রি, ২০০৩ সালে ২৩ জানুয়ারি তাপমাত্রা ৫ ডিগ্রি, ২০০৫ সালে ২৮ ডিসেম্বর ৫ দশমিক ২ ডিগ্রি ও ২০০৬ সালের ২৩ ও ২৪ জানুয়ারি সর্বনিু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ।

আবহাওয়া দপ্তরের হিসাব অনুযায়ী মঙ্গলবার ঢাকার তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সাদেকুল আলম আরো জানান, শ্রীমঙ্গল সহ দেশের উত্তরাঞ্চলে আগামি দুয়েকদিন ঘন কুয়াশাসহ ভারী ধরনের শীত অনুভূত হবে। উত্তর পশ্চিমাঞ্চলে মাঝারি কুয়াশা ও ঠাণ্ডা সহ তাপমাত্রা কমতে পারে। এসব এলাকায় মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশা থাকবে বলে জানান তিনি।

তবে ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে শুষ্ক আবহাওয়া সহ তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকবে বলে তিনি জানালেন।