২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার আত্মসমর্পণ করবেন না এরশাদ

জাপানি নৌযান ক্রয় দুর্নীতি মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বুধবার আত্মসমর্পণ করছেন না। এরশাদের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম মঙ্গলবার নফহবংি২৪.পড়স কে একথা জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2007, 12:29 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

শেখ সিরাজের মতে, জাপানি নৌযান ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলায় এরশাদের সাজা খাটা হয়ে গেছে। তবে ফৌজদারি আইনজীবী আনিসুল হক বলছেন, আইন অনুসারে একদিনের জন্য হলেও এরশাদকে কারাগারে যেতে হবে। 

এদিকে এ মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ আপিল বিভাগে আবেদন (নিয়মিত আপিল) করেছেন। (আরও তথ্যসহ)।

মঙ্গলবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাজী জাফর আহমেদ সাংবাদিকদের জানান, সাজা খাটা শেষ হয়েছে বলে আদালত সšত্তষ্ট হলে জাপানি নৌযান ক্রয় দুর্নীতি মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদকে বুধবার আত্মসমর্পণ করতে হবে না ।

এরশাদের আইনজীবী আহছানুল করিম নফহবংি২৪.পড়স কে জানালেন, বুধবার শুনানিতে এ মামলায় দেওয়া সাজা খাটা হয়েছে মর্মে আদালত সিদ্ধান্ত নিলে তার মক্কেলকে আর আত্মসমর্পণ করতে হবে না।

আহছানুল করিম জানান, আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন (লিভ--টু--আপিল) দায়ের করা হয়েছে।

আহছানুল করিম আরও জানান, গত ৪ জানুয়ারি নিু আদালত এরশাদকে আত্মসমপর্নের যে নির্দেশ দিয়েছিল তা বাতিলের জন্য ঐ আদালতে ১০ জানুয়ারি এরশাদ একটি আবেদন দায়ের করেছেন।

ওই আবেদনের ওপর বুধবার ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিরুল ইসলামের আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে বলেও এরশাদের আইনজীবী জানান।

মঙ্গলবার বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাজী জাফর সাংবাদিকদের বলেন, ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিরুল ইসলাম ১৭ জানুয়ারির মধ্যে এরশাদকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশের ধারাবাহিকতায় গত ৪ জানুয়ারি এ সমন জারি করা হয়।

কাজী জাফর বলেন, “আত্মসমর্পণের বিষয়টি আইনজীবীরা দেখছেন। আগামীকাল এরশাদকে নিম্ন আদালতে আত্মসমর্পন করতে নাও হতে পারে। কারণ এ বিষয়ে আদালতে এরশাদের  একটি আবেদন করা আছে। আদালত যদি বলে যে এরশাদের সাজা খাটা হয়ে গেছে তাহলে আর তাকে আত্মসমর্পণ করতে হবে না।”

জাপানি নৌযান ক্রয় দুর্নীতি মামলায় গত ১৪ ডিসেম্বর বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জীর হাইকোর্ট বেঞ্চ এরশাদের আবেদন খারিজ করে দিয়ে তার দুই বছরের কারাদণ্ড বহাল রাখে।

হাইকোর্টের এ রায় স্থগিত করার জন্য এরশাদের আবেদন গত ২৬ ডিসেম্বর আপিল বিভাগ খারিজ করে দেন। পাশাপাশি তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পনের নির্দেশ দেওয়া হয়।

জাপানি নৌযান ক্রয় দুর্নীতি মামলায় এরশাদের সাজা উচ্চ আদালতে বহাল থাকার পরিপ্রেক্ষিতে তাঁর পাঁচটি মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এর বিরুদ্ধে এরশাদের আপিল নির্বাচন কমিশন খারিজ করে দেন।