চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয়সহ গ্রেপ্তার ৬
তিনটি উপজেলা থেকে সেনাবাহিনী এবং বিডিআর রোববার রাতে দুই ভারতীয়সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের রামকৃষ্টপুরের মামুনুর রহমান মামুন (৩৫), শিবগঞ্জ উপজেলার কানসাটের বিএনপি কর্মী আমিনুল ইসলাম, নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মহিষপুর গ্রামের আব্বাস আলী, রাজশাহীর গোদাবাড়ি উপজেলার বড়ই পাড়ার উত্তম কুমার সিং (২৪), ভারতের মালদহ জেলার দেবীপুর কলোনীর নয়ন সাহা (২৩) এবং ইন্দ্রজিত রায় (২৫)।
৩৯ রাইফেলস ব্যাটালিয়ন বিডিআরের অধিনায়ক লে. কর্নেল আক্তার হোসেন বলেন, ভারতীয়দের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানের অভিযোগে আটক করে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
