চট্টগ্রামে আরো ২ জন আটক
সেনা সদস্যরা রাঙ্গুনীয়া উপজেলার পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন সেলিমকে সোমবার বিকালে আটক করেছে।
সূত্র জানায়, নাসির উদ্দিন সেলিমকে বিকালে রাঙ্গুনীয়া সদর থেকে সেনাবাহিনী তাদের ইছামতি এলাকায় অবস্থিত ক্যাম্পে ডেকে পাঠায়। তিনি সেখানে উপস্থিত হলে তাকে আটক করা হয়।
সেলিম রাঙ্গুনীয়া ইউপি চেয়ারম্যান সমিতিরও সহ-সভাপতি। তিনি উপজেলার একজন প্রভাবশালী বিএনপি নেতার প্রশ্রয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এদিকে, সেনা ও পুলিশের একটি যৌথ দল নগরীর ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড কমিশনার মোহাম্মদ আসলামকে আটক করেছে বলে জানা গেছে।
সোমবার বিকাল ৩ টায় পতেঙ্গার নারকেল তলা এলাকা থেকে তাকে আটক করা হয়। তবে আটকের বিষয়টি সেনা সূত্র নিশ্চিত করেনি।
