২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪৮ ঘন্টায় চার হাজার লোক গ্রেপ্তার

সেনা তৎপরতার পাশাপাশি পুলিশ, র‌্যাব ও কোষ্টগার্ড সদস্যদের অভিযানে সারাদেশে ৪৮ ঘন্টায় প্রায় চার হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2007, 09:26 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা মহানগর পুলিশ জানায়, পুলিশ, র‌্যাব ও কোষ্ট গার্ডের সদস্যরা  বিশেষ অভিযানে শনিবার বিকেল ৪টা থেকে সোমবার বিকেল চারটা পর্যন্ত গ্রেপ্তার করে ৩৬৫৬ জনকে। তাদের মধ্যে সোমবার গ্রেপ্তার করা হয় ১ হাজার ৮৭০ জনকে। রোববার গ্রেপ্তার করা হয় ১ হাজার ৭৮৬ জনকে।

এছাড়া পুলিশি অভিযানে মোট ২৫ টি আগ্নেয়াস্ত্র, ১৫১ রাউন্ড গুলি ও ৬ টি ককটেল এবং ১৩ কার্টন সিগারেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গ্রেপ্তারের সময় সামরিক সদস্যরা তাদের অভিযানে অনেক সময় পুলিশকে সঙ্গে রাখেন এবং আসামীকে পুলিশের হাতে তুলে দেন।

বিভিন্ন বাহিনীর এই বিশেষ অভিযান সমপর্কে সদর দপ্তরের মূখপাত্র সহকারী মহা পুলিশ পরিদর্শক মতিউর রহমান নফহবংি২৪.পড়স কে বলেন, “অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে  ১৭৫০০ জন সামরিক সদস্য রাজধানী ঢাকা, বিভিন্ন জেলা, দুটি আন্তর্জাতিক বিমান বন্দর, চট্টগ্রাম বন্দর এবং সমূদ্র উপকূলীয় অঞ্চলে মোতায়েন রয়েছে বলে পুলিশ সদরদপ্তর জানিয়েছে।

রাজধানী ঢাকায় ২২ টি পয়েন্টে মোতায়েন রয়েছে সশস্ত্র বাহিনীর ৩ ৫০০ সদস্য এবং জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর ও চট্টগ্রাম আন্তর্জাতিক বিমান বন্দরে মোতায়েন রয়েছে বিমান বাহিনীর ৫০০ সদস্য।

চট্টগ্রাম বন্দর, কক্স’সবাজার, নোয়াখালী, ভোলা এবং বাগেরহাটসহ সমূদ্রোপকূলীয় এলাকায় মোতায়েন রয়েছে নৌ বাহিনীর ১,০০০ সদস্য।

নৌ পথে দেশের অভ্যন্তরে যাতে অস্ত্র ও বিষ্ফোরক প্রবেশ করতে না পারে এজন্য আলাদা ভাবে আরো ৭২৩ জন কোষ্ট গার্ড সদস্য মোতায়েন রয়েছে।