২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ওয়াসা থেকে ৭ লাখ টাকা বকেয়া আদায়

নগরীর দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত সোমবার চট্টগ্রাম ওয়াসার সাত লাখ টাকার বকেয়া পানির বিল আদায় করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2007, 08:32 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

চট্টগ্রাম বন্দর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনীর চৌধুরী পরিচালিত ভ্রাম্যমান আদালত অভিযানকালে নগরীর দক্ষিণ কাট্টলীর ফ্রোজেন ফুডস লিমিটেড থেকে ওয়াসার বকেয়া চার লাখ টাকা আদায় করে এবং অবৈধভাবে পাম্প বসিয়ে পানি উত্তোলনের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করে।

সোমবার ভ্রাম্যমান আদালতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অপর এক অভিযানে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় অবস্থিত সাত্তার লিমিটেডের তিন লাখ টাকা বকেয়া থাকার দায়ে পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং শিগগিরই বকেয়া পরিশোধের নির্দেশ দেওয়া হয়।

এদিকে অভিযান চলাকালে নগরীর হালিশহর এলাকায় একটি নির্মানাধীন ভবনে বিনা অনুমতিতে গভীর নলকূপ স্থাপনের দায়ে হালিমা ভবনের মালিকের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।