মীর্জা আজমের বাসায় সেনা অভিযান
সেনা সদস্যরা সোমবার ভোরে যুবলীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ মীর্জা আজমের ন্যাম ফ্লাটের বাসায় অভিযান চালিয়েছে।
এসময় মীর্জা আজম বসায় না থাকায় পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সেনা সদস্যরা কথা বলে চলে যান।
আওয়ামীলীগের আরেকজন সাবেক সাংসদ এবং একই ভবনের বাসিন্দা শাহজাহান খান সেনা অভিযানের ঘটনাটি নিশ্চিত করে বলেন, “সেনা সদস্যরা ভোর তিনটার দিকে তার (মীর্জা আজম) বাসায় অভিযান চালায়।”
এদিকে, সেনা সদস্যরা সোমবার রাতে মহাখালি ডিওএইচএস এলাকায় ৪৫ মিনিটের আরেকটি অভিযান চালিয়েছে বলে জানা গেছে।
এলাকার নিরাপত্তা প্রহরী এবং প্রত্যক্ষদর্শীদের অনেকে জানান, রাত পৌণে নয়টার দিকে শুরু হওয়া এ অভিযানে তিনটি প্রবেশ ফটকে দাঁড়িয়ে সেনা সদস্যরা বিভিন্ন গাড়ি তল্লাশী করে।
অভিযানের সময় পুলিশ সেনা সদস্যদের সঙ্গে থাকলেও এব্যাপারে মুখ খোলেননি।
