২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপালী ব্যাংকের হিসাব নিরীক্ষায় সৌদি যুবরাজের প্রস্তাবে সরকারের আপত্তি

রূপালী ব্যাংকের ২০০৬ সালের হিসাব নিরীক্ষণে সৌদি যুবরাজ বান্দর বিন মোহাম্মদ বিন আব্দুল রহমান আল--সাউদের দেয়া প্রস্তাব গ্রহণ করেনি সরকার। নিজের মনোনীত নিরীক্ষকের মাধ্যমে ব্যাংকের আর্থিক হিসাব খতিয়ে দেখার প্রস্তাব দিয়েছিলেন সৌদি যুবরাজ। অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2007, 06:56 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

পরিচালনা পর্ষদের এ বিষয়ক সিদ্ধান্ত জানিয়ে রূপালী ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সোমবার নফহবংি২৪.পড়স কে বলেন, “এটি এরই মধ্যে সৌদি যুবরাজের স্থানীয় প্রতিনিধিকে জানিয়ে দেওয়া হয়েছে।”

সৌদি যুবরাজ ৩৩ কোটি আমেরিকান ডলারের বিনিময়ে রূপালী ব্যাংকের ৬৭ দশমিক ৫০ শতাংশ শেয়ার কিনেছেন। গত মাসে সরকারের কাছে পাঠানো এক চিঠিতে তিনি গুরুত্বপূর্ণ কিছু বিষয় সুরাহার পাশাপাশি অবিলম্বে ব্যাংকটির ২০০৬ সালের হিসাব নিরীক্ষণের জন্য এএইচকেসি নামের একটি বেসরকারি ফার্মকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব করেন।

চিঠিতে জানানো হয় অনুমোদিত নিরীক্ষকের পাশাপাশি এইচকেসি (আজিজ হালিম খায়ের চৌধুরী) হিসাব খতিয়ে দেখার দায়িত্ব পেলে সৌদি যুবরাজের পক্ষ থেকে এর ব্যয়ভার বহন করা হবে।

“এর ফলে চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া জোরদার হবে” বলেও চিঠিতে মন্তব্য করা হয়।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নফহবংি২৪.পড়সকে বলেন, বিদ্যমান আইন অনুসারে যুবরাজের প্রস্তাব মেনে রূপালী ব্যাংকের হিসাব নিরীক্ষণের অনুমতি দিতে পারে না সরকার।” 

তিনি বলেন, “ব্যাংকটির মালিকানা এখনও সরকারের হাতে। বিক্রি ও হস্তান্তর প্রক্রিয়া পুরোপুরি শেষ হলেই কেবল নতুন মালিক সেখানে হিসাব নিরীক্ষণ করতে পারবেন।”

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, সৌদি যুবরাজের কাছে রূপালী ব্যাংকের মালিকানা হস্তান্তর প্রক্রিয়া সুগম করতে সরকার ব্যাংকের আটকে থাকা ঋণ, স্বেচ্ছা অবসর পরিকল্পনা ও রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলোর খেলাপি ঋণের মতো কিছু গুরুত্বপূর্ণ বিষয় সুরাহার সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, সরকার ২০০৪ সালে আইএমএফের নির্দেশনা অনুসারে রূপালী ব্যাংক বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করে। চলতি বছরের শেষ দিকে সৌদি যুবরাজের কাছে ব্যাংকটির মালিকানা হস্তান্তর প্রক্রিয়া শেষ হবে বলে মনে করা হচ্ছে।

সূত্র জানায় কিছু অমীমাংসিত বিষয়ের কারণে প্রক্রিয়াটি শেষ করতে সময় লাগছে।