২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচণ্ড শীতে পাবনায় আরও তিনজনের মৃত্যু

প্রচণ্ড শীতে সোমবার ভোরে সদর উপজেলায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। এরা হলেন মাঝপাড়া গ্রামের তক্কেল গাইয়া (৬৭), ধোকরাকোল গ্রামের প্রমোদ পাল (৫৫) এবং মহেন্দ্রপুর গ্রামের আজিরন বেওয়া (৭৭)।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2007, 06:37 AM

Updated : 26 Apr 2022, 01:57 PM

দ্বিতীয় দফা শৈত্য প্রবাহ শুরু হলে মানুষের কষ্ট চরমে পৌঁছে। কনকনে ঠাণ্ডা হাওয়ায় শ্রমজীবী মানুষসহ সর্বস্তরের মানুষের মধ্যে স্থবিরতা নেমে এসেছে।

পাবনার সিভিল সার্জন ডা. আব্দুল ওয়াদুদ এসব মৃত্যুর কথা স্বীকার করেছেন।