২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনহ আখতার হোসেনের প্রেষণাদেশ বাতিল

বিদ্যুত বিভাগের সচিব হিসেবে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় প্রেষণে নিয়োজিত আনহ আখতার হোসেনের প্রেষণাদেশ বাতিল করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2007, 10:12 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

রোববার সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

পূর্বের কর্মস্থল পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী অথবা সম পর্যায়ের পদে নিয়োগের জন্য তার চাকুরি পানি সম্পদ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এদিকে পৃথক এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির সহকারি একান্ত সচিব আব্দুন নাসের খানকে প্রত্যাহার করে তার চাকুরি সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে