পাবনায় দুই ‘চরমপন্থি’ নেতা খুন
আতাইকুলায় ‘চরমপন্থি’ লাল পতাকার কিসমত (৩২) ও খান জাহান আলী (৩৫) নামের দুই নেতাকে শনিবার রাত ১২ টার দিকে প্রতিপক্ষ জনযুদ্ধের কর্মীরা গুলি করে হত্যা করেছে। জগন্নাথপুর মাঠে এ হত্যাকাণ্ড ঘটে।
পাবনার পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ আলম জানান, জনযুদ্ধের ১০/১২ জন কর্মী রাত ১২ টার দিকে আতাইকুলার রতনপুর গ্রাম থেকে জনযুদ্ধের দুইজনকে ধরে এনে পাশের জগন্নাথপুর মাঠে নিয়ে গুলি করে ।
রতনপুর গ্রামের আজাহার আলীর ছেলে কিসমত এবং এবাদ আলী মোল্লার ছেলে খান জাহান আলীর বিরুদ্ধে থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
