২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক এমপির বাড়ি থেকে তিন লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা

যশোরের সাবেক এমপি মকবুল হোসাইনসহ পরিবারের পাঁচ সদস্যকে শুক্রবার রাতে চেতনানাশক দ্রব্য খাইয়ে নগদ পৌনে তিন লাখ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2007, 07:05 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

হাসপাতাল সূত্র জানায়, ঝিকরগাছার লাউজানি ন’পাড়া এলাকার বাসিন্দা মকবুল হোসাইনের বাড়িতে কে বা কারা খাবারের সাথে চেতনানাশক দ্রব্য মিশিয়ে দেয়। রাতে খাওয়ার পর মকবুল হোসাইন, তার ছেলে মেহেদি হাসান (৩২), মাসুদ হাসান (২৮) ও মওদুদ হাসান (২৪) এবং মেহেদি হাসানের স্ত্রী রতœা (২৫) অচেতন হয়ে পড়েন।

এরপর দুর্বৃত্তরা ঘর থেকে ২ লাখ ৬৯ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার ও ৪টি মোবাইল সেটসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।

শনিবার সকালে প্রতিবেশীরা তাদের হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের সুপার ডা. হাসান আল মামুন বলেছেন, তাদের অবস্থা আশঙ্কামুক্ত।

ঝিকরগাছা থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা হেলাল ভূঁইয়া বলেছেন, ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না।