নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলায় দুই পুলিশ আহত
বন্দর উপজেলার ফুলহর এলাকায় শুক্রবার বিকেলে সন্ত্রাসীদের হামলায় ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কাইয়ুম ও কনস্টেবল শহীদ গুরুতর আহত হয়েছে।
পুলিশ এসময় হামলাকারীদের ওপর গুলিবর্ষণ করলে আবুল কালাম (৩০) নামে একজন আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গুলিবিদ্ধ কালামের নেতৃত্বে একদল সন্ত্রাসী পাওনা টাকা আদায়ের জন্য সোনারগাঁয়ের সেলিম ও বিল্লাল নামের দুই যুবককে দুদিন যাবত আটকে রাখে।
খবর পেয়ে শুক্রবার বিকেলে দারোগা কাইয়ুমের নেতৃত্বে পুলিশ আটককৃতদের উদ্ধারে গেলে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালালে দুই পুলিশ আহত হয়। পুলিশ এসময় পাল্টা গুলি চালালে কালাম আহত হয়।
এই ঘটনায় পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেছে।
