মোখলেসুর রহমানের পদত্যাগ
রাষ্ট্রপতির উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী শুক্রবার বিকালে পদত্যাগ করেছেন।
রাতে নফহবংি২৪.পড়স কে তিনি বলেন, বিকেলের দিকে তিনি পদত্যাগপত্র বঙ্গভবনে পাঠিয়ে দিয়েছেন।
তিনি দাবি করেন, বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতির দেওয়া ভাষণের কিছু বিষয়বস্তুর সঙ্গে দ্বিমত পোষণ করে তিনি পদত্যাগ করেন।
প্রসঙ্গত, চারদলীয় জোট ক্ষমতা ছাড়ার পর রাষ্ট্রপতির তথ্য সচিব হিসাবে দায়িত্ব পালনকারী মোখলেসুর রহমান চৌধুরীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিজের উপদেষ্টা নিয়োগ করেন ইয়াজউদ্দিন আহম্মেদ।
আওয়ামী লীগসহ মহাজোট অনেকবার অভিযোগ করে, মোখলেসুর রহমান বিএনপির হয়ে রাষ্ট্রপতিকে পরামর্শ দিচ্ছেন।
