২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশন ২২ জানুয়ারি নির্বাচনে প্রক্রিয়া স্থগিত করেছে

রাষ্ট্রপতির ভাষণের পর নির্বাচন কমিশন ২২ জানুয়ারি নির্বাচনের সব কার্যক্রম স্থগিত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2007, 01:46 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

জরুরি অবস্থা ঘোষণা ও রাষ্ট্রপতির ভাষণের পর শুক্রবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমান ও অপর তিনজন কমিশনার মাহমুদ হাসান মানসুর, মোদাব্বির হোসেন চৌধুরী ও মোহাম্মদ সাইফুল আলম পরিস্থিতি পর্যালোচনার জন্য সকাল ১১ টায় এক অনির্ধারিত বৈঠকে বসেন। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের সচিব আব্দুুর রশীদ সরকার ও অতিরিক্ত সচিব মো. জকরিয়া। 

শুক্রবার সকালে সারাদেশে নির্বাচনী উপকরণ পাঠানোর কথা ছিল। এ জন্য বিভিন্ন জেলা ও উপজেলা থেকে জেলা ও উপজেলা নির্বাচনী কর্মকর্তারা নির্বাচনী উপকরণ বুঝে নেয়ার জন্য কমিশন সচিবালয়ে আসেন। এসব উপকরণ জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় পাঠানোর জন্য কয়েকটি ট্রাক ও বিপুল সংখ্যক পুুলিশ আনা হয়।

কিন্তু নির্বাচন কমিশনের কর্মকর্তারা জেলা ও উপজেলা কর্মকর্তাদের জানিয়ে দেন রাষ্ট্রপতির ভাষণের পর ২৫ জানুয়ারি পর্যন্ত নির্বাচনের সমস্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে।

নির্বাচন কমিশনার মোদাব্বির হোসেন চৌধুরী বলেন,“রাষ্ট্রপতির ভাষণের পর সব কিছু পরিস্কার। তবে নির্বাচন স্থগিত করার বিষয়ে কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার সিদ্ধান্ত এখনও হয়নি, হলে আপনারা জানতে পারবেন।”

উপসচিব (নির্বাচন) মীর সরওয়ার মোরশেদ নফহবংি২৪.পড়স কে জানান, নির্বাচন কমিশন রাষ্ট্রপতির ভাষণের পর সমস্ত নির্বাচনী কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

এ অবস্থার প্রেক্ষিতে তিনি জানান, কোনো নির্বাচনী উপকরণ জেলা ও উপজেলায় পাঠানো হচ্ছে না।