২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামাল মজুমদার গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা ও সাবেক সাংসদ কামাল আহমেদ মজুমদারকে বৃহস্পতিবার রাতে সেনা সদস্যরা তার বনানীর বাসভবন থেকে গ্রেপ্তার করেছে। পরে রাত ৩টা ৪০ মিনিটে গুলশান থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2007, 06:37 AM

Updated : 26 Apr 2022, 01:56 PM

কামাল মজুমদারকে কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, তা জানতে শুক্রবার সকালে গুলশান থানায় যোগাযোগ করা হলে এ বিষয়ে তারা কিছু বলতে অস্বীকার করেন।

পুলিশের একটি সূত্র দাবি করেছে, কামাল মজুমদারকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আটক করা হয়েছে।

কামাল মজুমদারের স্ত্রী শাহেদা কামাল নফহবংি২৪.পড়স কে বলেছেন, “রাত ১ টা ১০ মিনিটে সেনা সদস্যরা পুলিশকে সঙ্গে নিয়ে ১২৭, বনানীর বাসায় গিয়ে কামাল মজুমদারকে বলেন, থানায় চলেন, কথা আছে। পরে তাকে গুলশান পুলিশের কাছে হস্তান্তর করা হয়।”

শাহেদা কামাল আরো জানান, খোঁজ নিয়ে তিনি জানতে পারেন যে, তার স্বামীকে শুক্রবার দুপুর ১ টায় পুলিশের মিরপুর রায়ট ব্যাটালিয়ন-১৪ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এছাড়া আওয়ামীলীগ ও বিএনপির বেশ কয়েকজন নেতার বাড়িতে গভীর রাতে তল্লাশী ও তাদের কয়েকজনকে গেপ্তার করা হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়েছে।

তবে এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞেস করা হলে তারা কিছূ বলতে অস্বীকৃতি জানিয়েছেন।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারি পুলিশ মহা পরিদর্শক মতিউর রহমান নফহবংি২৪.পড়স কে বলেন,  সেনা সদস্যদের অভিযানকালে পুলিশও অংশ নিচ্ছে। তবে এর বাইরে এ সম্পর্কে কিছু বলার জন্য আমাকে কোনো ধরনের নির্দেশনা নেই।”

সেনা সদস্যদের কর্মকাণ্ড সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মজিবর রহমান বলেন, “আমার কিছু বলার নেই।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, সেনা সদস্যদের পক্ষ থেকে তারা কোনো তথ্য পাননি।