২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তীব্র শৈত্যপ্রবাহের কবলে রাজশাহী

ঘন কুয়াশার চাদর ও হাঁড় কাপানো শীত ধীরে ধীরে সরে যাচ্ছে রাজধানী থেকে। রাজশাহীসহ উত্তরাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্য প্রবাহ আগামী ২৪ ঘন্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2007, 06:11 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

আবহাওয়া অফিসের হিসেব অনুযায়ী বৃহস্পতিবার এই মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। বৃহস্পতিবার ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের এক কর্মকর্তা জানান, ঢাকা থেকে সরে গিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের একটি শৈত্যপ্রবাহ দেশের উত্তরাঞ্চল জুড়ে বয়ে যাচ্ছে। যা আরও একদিন থাকবে। এ শৈত্যপ্রবাহে চট্টগ্রামের উত্তরাঞ্চলসহ ময়মনসিংহ, বরিশাল, টাঙ্গাইল, ফরিদপুর ও মাদারীপুর, খুলনা ও বরিশাল বিভাগ, সিলেট, শ্রীমঙ্গল, উত্তরের জেলাগুলোতে এবং বিশেষ করে রাজশাহীতে তীব্র শীত অনুভূত হবে।

আবহাওয়াবিদ এস এম মাহমুদুল হক নফহবংি২৪.পড়স কে জানান, দেশের উত্তর পশ্চিমাঞ্চলে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ চলছে। এ ছাড়া অন্যান্য এলাকায় গতকালের চেয়ে তাপমাত্রা বেড়েছে। আগামী কয়েকদিনে ঢাকার তাপমাত্রা খুব একটা কমবে না বলে তিনি আশা প্রকাশ করেন।