জিয়া বিমানবন্দরে কোটি টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার
জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বুধবার রাতে দেশের বাইরে পাচার করার সময় প্রায় এক কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছেন।
এ ঘটনায় জড়িত অভিযোগে শুল্ক কর্মকর্তারা নুরুর রহমান দুলাল নামে এক ব্যাক্তিকে আটক করেছে। তার বাড়ি চাঁদপুর উপজেলার হাজীগঞ্জ উপজেলায়।
সহকারি শুল্ক কমিশনার নুরুল আলম নফহবংি২৪.পড়স কে জানান, “বুধবার রাত ৯ টায় সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ--৪৩৫ ফ্লাইটের যাত্রী নুরুল আলমের কাছ থেকে ৯৬ লাখ ৭০ হাজার টাকা সমমূল্যের ৩ লাখ ২৬ হাজার সৌদি রিয়াল এবং ৩৫ হাজার ইউরো উদ্ধার করা হয়।”
তিনি আরও জানান, নুরুর রহমান দুলালের বহন করা সুটকেস তল্লাশি করে ওই অবৈধ মুদ্রা উদ্ধার করা হয়।
এ ঘটনায় একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। দুলালকে বিমানবন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
