সেই আবু সাফার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন
প্রার্থীদের আয় ও সম্পদের হিসাবসহ আট দফা তথ্য নির্বাচন কমিশনে জমা দেওয়ার হাইকোর্টের রায় স্থগিত রাখতে আবেদনকারী আবু সাফার বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ব্যবস্থা নেওয়ার জন্য আপিল বিভাগে আবেদন দায়ের করা হয়েছে।
মূল মামলার আবেদনকারী এডভোকেট আবদুল মোমেন চৌধুরী বুধবার এই আবেদন দায়ের করেন। আবেদনে আদালতে মিথ্যা তথ্য দিয়ে হাইকোর্টের রায় স্থগিত রাখার অভিযোগ আনা হয় আবু সাফার বিরুদ্ধে।
একইসঙ্গে ওই মামলায় পক্ষভুক্ত হয়ে হাইকোর্টের রায়ের ওপর আপিল বিভাগের চেম্বার জজের স্থগিত আদেশ প্রত্যাহার করার জন্য সুজনের পক্ষ থেকেও দু’টি পৃথক আবেদন দাখিল করা হয়েছে।
বৃহস্পতিবার এসব আবেদনের ওপর আপিল বিভাগে শুনানি অনুষ্ঠিত হবে। বুধবার এ মামলাটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় থাকলেও শুনানি হয়নি।
এদিকে ‘কার্যকর সংসদ আন্দোলন বাংলাদেশ’ নামের একটি সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এক সংবাদ সম্মেলন করেছে। এতে বক্তব্য রাখেন এডভোকেট আবদুল মোমেন চৌধুরী, কে এম জাবির ও জহিরুল ইসলাম। তারা বলেন, আবু সাফা হাইকোর্টে এ রিট মামলার কোন পক্ষ ছিলনা। অথচ হাইকোর্টের রায় স্থগিত করার জন্য সে আপিল বিভাগে মিথ্যা তথ্য দিয়েছে। আবু সাফা আসন্ন নির্বাচনে অংশ গ্রহনের জন্য মনোনয়নপত্র ক্রয়ের যে কথা বলেছে তা মিথ্যা।
তারা আরো বলেন, আবু সাফা সন্দীপ থেকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র দাখিল করেনি। মিথ্যা তথ্য দিয়ে হাইকোর্টের আট দফা নির্দেশনা স্থগিত করে সে জনগনের তথ্য জানার এবং প্রার্থীদের সম্পর্কে জানার অধিকার ক্ষুণœ করেছে। এ কারনে আবু সাফাসহ সংশি¬ষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আপিল বিভাগে আবেদন জানানো হয়েছে।
গত ১৯ ডিসেম্বর আবু সাফার আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার জজের আদালত নির্বাচনের প্রার্থীদের আয় ও সম্পদের হিসাবসহ আটটি ব্যক্তিগত তথ্য নির্বাচন কমিশনে জমা দেয়ার হাইকোর্টের নির্দেশ স্থগিত করে দেয়।
২৬ ডিসেম্বর রিটকারীরা এই স্থ'গিতাদেশ প্রত্যাহারের জন্য চেম্বার জজের আদালতে আবেদন জানালে ১০ জানুয়ারি আপিল বিভাগ শুনানির তারিখ ধার্য করে দেয়।
২০০৫ সালের ২৪ মে এডভোকেট আবদুল মোমেন চৌধুরী, কে এম জাবিরসহ সুপ্রিম কোর্টের তিন আইনজীবীর দায়ের করা এক জনস্বার্থ রিট মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নির্বাচন কমিশনকে প্রার্থীদের কাছ থেকে আটটি তথ্যসহ হলফনামা নেওয়ার নির্দেশনা দেয়।
এই রায়ের বিরুদ্ধে চট্টগ্রামের সন্দ্বীপ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী আবু সাফা ২০০৫ সালের ৩ জুলাই লিভ টু আপিল দায়ের করেন।
সুপ্রিম কোর্ট গত ৬ এপ্রিল আপিলটি শুনানির জন্য গ্রহণ (লিভ মঞ্জুর) করলেও হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দেয়নি।
