জয়পুরহাটের র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১
শহরের শেখপাড়া এলাকায় বুধবার ভোরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মিঠু (২৬) নামের এক যুবক নিহত হয়েছে।
মিঠু শহরের পৌর এলাকার দেবীপুর মৃত নাজির উদ্দিনের ছেলে।
পুলিশ দাবি করছে, মিঠু জয়পুরহাটের শীর্ষ সন্ত্রাসী ছিলেন। তিনি তিনটি হত্যাসহ ১০টি মামলার আসামী। এতোদিন তিনি পলাতক ছিলেন।
জয়পুরহাট র্যাব --৫ ব্যাটালিয়নের ক্যাপ্টেন শাহ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শেখপাড়া নির্মানাধীন বাড়ীতে বুধবার ভোরে র্যাব সদস্যরা ওই স্থানে পৌছালে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী মিঠু ঘটনাস্থলেই ‘ক্রসফায়ারে’ পড়ে মারা যায়।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, ঘটনার সময় প্রায় ৪০/৪৫ রাউন্ড গুলিবর্ষণ হয়।
