চার সচিবের রদবদল
প্রশাসনে আরও চার সচিব পর্যায়ের কর্মকর্তার রদবদল হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বুধবার একথা জানানো হয়।
বন ও পরিবেশ মন্ত্রণালয় সচিব এস এম জহরুল ইসলামকে শিক্ষা মন্ত্রণালয়ে এবং শিক্ষা মন্ত্রণালয় সচিব মমতাজুল ইসলামকে বন ও পরিবেশ মন্ত্রণালয়ে বদলি করা হয়। কৃষি সচিব আব্দুল আজিজকে পরিকল্পনা কমিশন সদস্য করা হয়েছে এবং ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মর্তুজা হোসেন মুন্সিকে কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এর আগে গত সোমবার ১২জন সচিব পর্যায়ের কর্মকর্তার রদবদল হয়। এ নিয়ে তিন দিনে মোট ১৬জন সচিব পর্যায়ের কর্মকর্তার রদবদল হলো।
