পাবনায় শীতে ৩ জনের মৃত্যু
প্রচন্ড শীতের কারণে বুধবার ভোরে পাবনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এরা হলেন সদর উপজেলার মাঝপাড়া গ্রামের তুলসি গাইয়া (৬৭), ধোকরাকোল গ্রামের আমোদ বেপারী (৫৫) এবং মহেন্দ্রপুরের আজিরূন বেওয়া (৭৭)।
পাবনার সিভিল সার্জন ডা. আব্দুল ওয়াদুদ এর সত্যতা স্বীকার করে বলেছেন, শীতের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তাঁদের মৃত্যু হয়েছে।
