২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ঝপঝপিয়া গ্রামে আজ ভোরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জনযুদ্ধের আঞ্চলিক নেতা বাবুল আক্তার বাবু নিহত হয়েছেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2007, 02:13 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

র‌্যাব-- ১২ এর কমান্ডিং অফিসার ক্যাপ্টেন শফিক নফহবংি২৪.পড়স - কে জানান, চরমপন্থিদের বৈঠকের খবর পেয়ে ভোর ছয়টার দিকে র‌্যাব সদস্যরা ঝপঝপিয়া গ্রামে পৌঁছান। এসময় র‌্যাবকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালালে র‌্যাবও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে বাবু ঘটনাস্থলেই মারা যান।

র‌্যাব দাবি করেছে, নিহত বাবুর বিরুদ্ধে ছয়টি হত্যাসহ ১৫টি মামলা রয়েছে।

ঘটনাস্থল থেকে র‌্যাব একটি পাইপগান, একটি শার্টার গান ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে।