২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাড়ির ভাঁজে টাকা লুকানোর মামলায় এক সপ্তাহ সময় পেলেন এরশাদ

শাড়ির ভাঁজে লুকানো দুই কোটি টাকা উদ্ধার সংক্রান্ত দুর্নীতি মামলায় এইচ এম এরশাদের দায়ের করা আপিলের শুনানি এক সপ্তাহ মুলতুবি করেছেন হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2007, 01:20 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি শেখ আবদুল আওয়ালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এরশাদের কৌঁসুলি ব্যারিস্টার রফিক উল হকের দায়ের করা  সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামি মঙ্গলবার পর্যন্ত আপিলের শুনানি মুলতুবি করা হয়।

১৯৯০ সালে ক্ষমতা ত্যাগের পর এরশাদের বাসভবনে শাড়ির ভাঁজে ভাঁজে ১ কোটি ৯০ লক্ষ ৮১ হাজার ৫৬৫ টাকা, ১১ সেট স্বর্ণালঙ্কার, ৬০ সেট সোনার মেডেল ও ১৬৪ টি অন্যান্য দ্রব্য উদ্ধার করা হয়।

এ ঘটনায় দায়ের করা দুর্নীতি মামলায় ১৯৯২ সালের ৩ ফেব্র“য়ারি ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালত এরশাদকে ৩ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে।

প্রসঙ্গত, জাপানী নৌযান ক্রয় দুর্নীতি মামলায় গত ১৪ ডিসেম্বর হাইকোর্ট এরশাদের আপিল খারিজ করে দিয়ে তার ২ বছরের কারাদণ্ড বহাল রাখে।

হাইকোর্টের এ রায় স্থগিত করার জন্য এরশাদের আবেদন গত ২৬ ডিসেম্বর আপিল বিভাগ খারিজ করে দিয়ে নিু আদালতে আত্মসমর্পনের নির্দেশ দেয়।

এই নির্দেশের ধারাবাহিকতায় গত ৪ জানুয়ারি ঢাকা প্রথম আতিরিক্ত জেলা ও দায়রা  জজ আদালত এরশাদকে ১৭ জানুয়ারির মধ্যে আত্মসমর্পনের তারিখ বেঁধে দেয়।