ওবায়দুল কাদেরের বিরুদ্ধে তারেক রহমানের মানহানি মামলা
মানহানিকর সংবাদ ও তথ্য পরিবেশনের অভিযোগ এনে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে মামলা করেছেন তারেক রহমান।
তারেক রহমানের পক্ষে এডভোকেট সানাউল্লাহ মিয়া দণ্ডবিধির ৫০০/৫০১ ধারায় এ মামলা করেন।
মামলার আর্জিতে বলা হয়, ৭ জানুয়ারি আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদেরের বক্তব্য তারেক রহমানের পারিবারিক ভাবমূর্তি ও সম্মান ক্ষুণœ করেছে।
ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান শুনানি গ্রহণ করে মামলাটির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।
প্রসঙ্গত, এর আগে তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহে শেখ হাসিনা, আব্দুল জলিল ও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে তিনটি মানহানির মামলা করেছিলেন।
