২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে আগুনে ২৫টি গ্যারেজ পুড়ে গেছে

জেলার আমিন বাজার স্ট্যান্ডের কাছে মঙ্গলবার সকালে ট্রাক টার্মিনালের গ্যারেজে অগ্নিকান্ডে ২৫টি দোকান পুড়ে গেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2007, 05:32 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

সকাল ৬টার দিকে একটি দোকানে গোলযোগ থেকে আগুনের সূচনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ২৫টি দোকানে ছড়িয়ে যায়। এ সময় গ্যারেজে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়।

খবর পেয়ে সাভার  দমকলের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘন্টা চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

সাভার থানার এস আই আ. আজিজ জানিয়েছেন, ক্ষতির পরিমাণ প্রায় ২ লাখ টাকা।