এটর্নি জেনারেলসহ সব আইন কর্মকর্তার অপসারণ দাবি
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সম্পাদক ও সাবেক পাঁচ সম্পাদক সোমবার এক বিবৃতিতে অবিলম্বে এটর্নি জেনারেলসহ সকল আইন কর্মকর্তার অপসারণের দাবি জানিয়েছেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এ এম আমিনউদ্দিন, সাবেক সম্পাদক মো. শহীদুল করিম সিদ্দিক, মো. মমতাজউদ্দিন ফকির, মাহবুব আলী, বশির আহমেদ ও ইনায়েতুর রহিমের সাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, জনদাবি সত্ত্বেও জোট সরকারের দলীয় বিবেচনায় নিয়োগকৃত এটর্নি জেনারেলসহ অন্যান্য আইন কর্মকর্তাদের তত্ত্বাবধায়ক সরকার এখনও অপসারণ না করে বহাল রেখেছে। ওই সকল আইন কর্মকর্তা দেশের স্বার্থ রক্ষা না করে রাষ্ট্রীয় কোষাগার থেকে নিয়মিত বেতন নিয়ে বিএনপি জামায়াতের সকল রাজনৈতিক কর্মসূচীতে সংক্রিয় অংশগ্রহণ অব্যাহত রেখেছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী বিএনপি জামায়াতের রাজনৈতিক নীলনকশা বা¯তবায়নের লক্ষ্যে ক্রমাগতভাবে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ড. ইয়াজউদ্দিন আহম্মেদকে সংবিধান ও আইনের ভুল ব্যাখ্যা দিয়ে অবাধ নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে চলেছেন। তিনি সংবিধানের ভুল ও রাজনৈতিক ব্যাখ্যা দিয়ে রাষ্ট্রপতিকে সংবিধান লংঘনে উৎসাহিত ও প্রভাবিত করে প্রধান উপদেষ্টার পদ গ্রহণে সহযোগিতা করেছেন।
বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রপতির তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ গ্রহণ সংক্রাšত মামলায় আদালতের সঙ্গে প্রতারণা করে এটর্নি জেনারেল প্রধান বিচারপতির কাছ থেকে নজিরবিহীন স্থগিতাদেশ হাসিল করে সর্ব্বোচ্চ আদালতে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে এবং ভাবমূর্তি বিনষ্টে নেপথ্যের মুখ্য চরিত্র হিসাবে কাজ করেছেন। মামলার শুনানিকালে বিএনপি ও জামায়াত জোটের মওদুদ আহমদ, খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, আবদুর রাজ্জাকসহ নেতাদের বসিয়ে তাদের সার্বক্ষণিক পরামর্শ গ্রহণ করে এটর্নি জেনারেল তার নিরপেক্ষতার কবর দিয়ে বিচার অঙ্গনে কালো অধ্যায়ের সৃষ্টি করেছেন।
বিবৃতিতে বলা হয়, আগামী নির্বাচনকে প্রভাবিত করার জন্য বিএনপি জামায়াতের নীলনকশার অংশ হিসাবে এটর্নি জেনারেলের সার্বিক তত্ত্বাবধানে আইন কর্মকর্তারা রাতারাতি সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের দুর্নীতি মামলা একজন বিতর্কিত বিচারকের আদালতে শুনানি সম্পন্ন করে নিম্ন আদালতে দেওয়া সাজা বহাল রাখার ব্যবস্থা নিশ্চিত করেন। আইন কর্মকর্তাদের অশুভ তৎপরতার কারণে এরশাদকে আত্মপক্ষ সমর্থনের যথাযথ সুযোগও দেওয়া হয়নি। আইন কর্মকর্তারা রাষ্ট্রের স্বার্থ সংরক্ষণে সচেষ্ট না থেকে বিএনপি জামায়াত জোটের স্বার্থ রক্ষা করে চলেছে। তাই জনস্বার্থে ও রাষ্ট্রের স্বার্থে এটর্নি জেনারেল ও আইন কর্মকর্তাদের অবিলম্বে অপসারনের দাবি জানানো হয় ওই বিবৃতিতে।
