২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে জেএমবি সদস্য গ্রেফতার

বরিশাল নগরীতে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার ঘটনায় দায়ের করা ১০টি মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামী জেএমবি সদস্য গিয়াস উদ্দিনকে (৩৫) কোতয়ালী পুলিশ গ্রেপ্তার করেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2007, 04:46 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

শনিবার গভীর রাতে নগরীর টিয়াখালীর রুইয়ারপুল সংলগ্ন বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম ফোনে নফহবংি২৪.পড়স কে বলেন, শনিবার গভীর রাতে এসআই মোশাররফ, শামীম এবং আনোয়ারের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রুইয়ারপুল সংলগ্ন এলাকা ঘিরে ফেলে। এক পর্যায়ে তারা পুলের একপাশে আলাউদ্দিনের ঘরের খাটের নিচে গর্ত থেকে গিয়াসউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

খোরশেদ আলম জানান, ২০০৫ সালের ১৭ আগস্ট নগরীতে সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনার দায়ের করা ১০টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী হচ্ছেন গিয়াস।