২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামকে অবরুদ্ধ করতে মহাজোটের প্রস্তুতি

অবরোধে চট্টগ্রামকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে মহাজোট। পুলিশও নগরীতে শুরু করেছে গণগ্রেফতার। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2007, 08:26 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

৭ ও ৮ জানুয়ারির অবরোধ সফল করতে মহাজোটের নেতাকর্মীরা বন্দর ও নগরীর সঙ্গে দেশের অন্যান্য স্থানের যোগাযোগ ব্যবস্থা অচল করে দিতে এ কে খান গেট, বারিক বিল্ডিং ও বন্দরের নিমতলা চত্বরে অবস্থান নেবে।

অবরোধের দু’দিন চট্টগ্রামে অতিরিক্ত পুলিশ ও বিডিআর মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সিএমপি (চট্টগ্রাম মহানগর পুলিশ)। পুলিশ কমিশনার মো. মইনুর রহমান চৌধুরী নফহবংি২৪.পড়স কে জানান, “অতিরিক্ত সাড়ে ৭শ’ পুলিশের পাশাপাশি নগরীতে ১০ প্লাটুন বিডিআর মোতায়েন করা হবে। প্রয়োজন হলে সেনাবাহিনীর সহায়তা নেয়া হবে।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামূল হক দানু বলেছেন, অবরোধ সফল করতে মহাজোট সার্বক্ষনিক রাজপথে থাকবে। নগরীর তিনটি স্পটে অবরোধ কর্মসূচি পালনের পাশাপাশি সব ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ এলাকায় জোটের কর্মীরা অবস্থান নেবে।”

তিনি অভিযোগ করেন, “অবরোধকে বানচাল করতে পুলিশ মহাজোটের কর্মী  সমর্থকদের বিশেষ করে ছাত্রলীগ কর্মীদের হয়রানি শুরু করেছে। গত দু’দিনে বিনা কারণে গণগ্রেফতার শুরু করা হয়েছে এবং অবরোধের সময় রাস্তায় না নামতে শাসানো হয়েছে।” 

পুলিশ গত ২৪ ঘন্টায় ৮৬ জনকে গ্রেফতার করেছে। মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহবুবুর রশীদ জানান, “বিভিন্ন মামলায় ও অপরাধে এদের গ্রেফতার করা হয়েছে।” 

আওয়ামী লীগের অভিযোগ প্রসঙ্গে পুলিশ কমিশনার মো. মইনুর রহমান চৌধুরী বলেন, “কাউকে বিনা কারণে গ্রেফতার বা হয়রানি করা হয়নি। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে শুধু তাদেরকেই গ্রেফতার করা হয়েছে।”