রাজশাহীর চর খিদিরপুরে সংঘর্ষে আহত ১৭
রাজশাহীর মতিহার থানার চর খিদিরপুরে জমি নিয়ে সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছে। গুরতর আহত দু’জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর চণ্ডিপুর এলাকার নুরুল ইসলাম তার জমি দেখতে গেলে নসিয়ত শেখের সঙ্গে হাতহাতি শুরু হয়। এ সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত নুরুল ইসলাম ও নসিয়ত শেখকে রাজশাহী মেডিকেলে ভর্তি।
মতিহার থানার সাব ইন্সপেক্টর আব্দুল মালেক জানিয়েছেন, বিরোধ মীমাংসার চেষ্টা চলছে বলে কোনো পক্ষই এখনও মামলা করেনি।
