ধামরাইয়ে বাস - গাড়ি সংঘর্ষে নিহত ২
যাত্রীবাহী বাস ও গাড়ির সংর্ঘষে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে বৃহস্পতিবার বিকেলে। আহত হন ১০ জন।
দুর্ঘটনাটি ঘটে ডাউটিয়া বাসস্ট্যান্ডের কাছে। নিহতরা হলেন বেলায়েত হোসেন (৪০) ও বর্ষা (২)। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ধামরাই থানার এসআই হাবিবুর রহমান বলেছেন, বিকেল সাড়ে ৩টার দিকে এই সংঘর্ষ হয়। এতে খুলনাগামী গাড়িটি (ঢাকা মেট্রো-গ-১১-৭৩৪২) দুমড়ে মুচড়ে যায়। বাসটি (মানিকগঞ্জ-জ-০৪-০০১৫) ঢাকা যাচ্ছিল।
দুর্ঘটনার কারণে ঢাকা-আরিচা সড়কে প্রায় আধঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
