২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুচ্ছ ঘটনায় হবিগঞ্জে নিহত ১, আহত শতাধিক

চা খাওয়াকে কেন্দ্র করে জেলার লাখাই উপজেলার বামৈ গ্রামে বৃহস্পতিবার সংঘর্ষে আহাদ (২৮) নামে একজন নিহত হয়েছে। এসময় আহত হয় কমপক্ষে ১২০ জন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2007, 06:54 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

জানা যায়, বুধবার বামৈ বাজারের আলাউদ্দিন মার্কেটে চা খেতে যান একই গ্রামের মিজান মিয়া। দোকানের মালিক আবু মিয়া তাকে ঠাণ্ডা চা দিলে এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

এই ঘটনার জের ধরে বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় পূর্ব বামৈর গ্রামের কাচা মিয়ার ছেলে আহাদ  প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হয়। বিক্ষুব্ধ লোকজন প্রায় ৫০টি বাড়ি ভাংচুর এবং অগ্নিসংযোগ করে।

খবর পেয়ে হবিগঞ্জ থেকে তিন প্লাটুন দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা স্বীকার করে হবিগঞ্জ পুলিশ সুপার এম এ মান্নান নফহবংি২৪.পড়স কে টেলিফোনে বলেন, আহতদের লাখাই ও হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।