২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদকে ১৭ জানুয়ারি আত্মসমর্পণের নির্দেশ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদকে জাপানি নৌযান ক্রয় দুর্নীতি মামলায় আগামি ১৭ জানুয়ারি নিম্ন আদালতে আত্মসমর্পনের নির্দেশ দেওয়া হয়েছে। জানাচ্ছেন অমিত তালুকদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অমিত তালুকদার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2007, 05:49 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

সুপ্রিম কোর্টের নির্দেশের ধারাবাহিকতায় এরশাদকে আদালতে হাজির হওয়ার জন্য ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিরুল ইসলাম বৃহস্পতিবার এ সমন জারি করেন। (সংশোধিত)

জাপানি নৌযান ক্রয় দুর্নীতি মামলায় গত ১৪ ডিসেম্বর বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জীর হাইকোর্ট বেঞ্চ এরশাদের আবেদন খারিজ করে দিয়ে তার দুই বছরের কারাদণ্ড বহাল রাখে।

হাইকোর্টের এ রায় স্থগিত করার জন্য এরশাদের আবেদন গত ২৬ ডিসেম্বর আপিল বিভাগ খারিজ করে দেন। পাশাপাশি তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পনের নির্দেশ দেওয়া হয়।

বুধবার উচ্চ আদালতের রায় ঢাকার জেলা জজ আদালতে পৌঁছালে এ বিষয়ে আদেশ দেয়ার জন্য পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে পাঠিয়ে দেওয়া হয়।

জাপানি নৌযান ক্রয় দুর্নীতি মামলায় এরশাদের সাজা উচ্চ আদালতে বহাল থাকার পরিপ্রেক্ষিতে তাঁর পাঁচটি মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এর বিরুদ্ধে এরশাদের আপিল নির্বাচন কমিশন খারিজ করে দেন।

নির্বাচন কমিশনের সেই রায়ের বিরুদ্ধে এরশাদ উচ্চ আদালতে রিট মামলা দায়ের করবেন বলে তাঁর কৌঁসুলী শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম নফহবংি২৪.পড়স কে জানিয়েছেন।  

তিনি বলেন, “নির্বাচন কমিশনে এরশাদ ন্যয়বিচার পাননি। আশা করি উচ্চ আদালতে তিনি ন্যয়বিচার পাবেন।”

জাপানি নৌযান ক্রয় দুর্নীতি মামলায় এরশাদকে ১৯৯৫ সালের ৬ জুলাই ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালত তিন বছরের সশ্রম কারাদণ্ড দেয়।